চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি জহির হোসেন মিজি (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রূপসা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফরিদগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, জহির হোসেন মিজিকে গ্রেফতারের পর ২০২২ সালের ১ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। ওই ঘটনায় ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি স্বেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেন স্বপন বাদী হয়ে মামলা করেন।
পরে রোববার (৯ আগস্ট) দুপুরে জহির হোসেন মিজিকে চাঁদপুর আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ উল্ল্যাহ্ জানান, জহির হোসেন মিজি নামে একজনকে গ্রেফতার করে রোববার চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।








