অপরাধ ও দুর্ণীতি

দীঘিনালায় মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

প্রিন্ট
দীঘিনালায় মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের দায়ে মো. ইসমাইল হোসেন (২১) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের রশিক নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

দীঘিনালা থানা পুলিশ সূত্রে জানা গেছে, রশিক নগর এলাকায় মাদক সেবনের সময় ইসমাইল হোসেনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, দীঘিনালা, খাগড়াছড়ির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন রশিক নগর এলাকার বাসিন্দা সোহরাবের ছেলে। মোবাইল কোর্ট মামলা নম্বর ১৭/২৬, তারিখ ১১ আগস্ট ২০২৬-এর মাধ্যমে তার বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

পুলিশ জানায়, আদালতের আদেশ অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেনকে বিধি মোতাবেক কারাগারে পাঠানো হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


সম্পর্কিত সংবাদ