প্রশাসন

বন্দরে ডাকাতির প্রস্তুতি মামলার ২ আসামিসহ গ্রেপ্তার ৭

প্রিন্ট
বন্দরে ডাকাতির প্রস্তুতি মামলার ২ আসামিসহ গ্রেপ্তার ৭
ছবিঃ প্রতিনিধি।

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে পৃথক অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি মামলার দুই আসামিসহ বিভিন্ন মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।


মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ জানায়, রাত সোয়া ২টার দিকে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কুশিয়ারা এলাকার টিনের মসজিদের মোড় সংলগ্ন টি হোসেন গার্ডেনের সামনে পাকা সড়কে অভিযান চালান। এ সময় মো. জাহিদ হাসান (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সাতজনের মধ্যে দুজন ডাকাতির প্রস্তুতি মামলার আসামি।


পৃথক অভিযানে গ্রেপ্তার অন্যরা হলেন মো. রিয়াজুল ইসলাম বিজয়, মো. সজিব, মো. রাসেল রানা, মো. শীতল, রোকসানা ও মো. আলিফ মিয়া। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে কয়েকজন নিয়মিত মামলার এবং কয়েকজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।


বন্দর থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদক, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ