প্রশাসন

বন্দরে বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৫

প্রিন্ট
বন্দরে বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৫
ছবিঃ প্রতিনিধি।

নারায়ণগঞ্জের বন্দরে মাদকবিরোধী অভিযানসহ পুলিশের পৃথক অভিযানে ৩০ পুরিয়া গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।


শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে বন্দর থানা পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মিলন চন্দ্র বর্মনের নেতৃত্বে মাহমুদনগরের কায়লাঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩০ পুরিয়া গাঁজাসহ মো. আলী আক্কাস (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আলী আকবরের ছেলে।


পৃথক অভিযানে বন্দর থানার এসআই রাজিব হোসেন তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে খোসেরছড়া এলাকায় অভিযান চালিয়ে একটি মামলার আসামি মো. মিলন (২৮)কে গ্রেপ্তার করেন।


এ ছাড়া সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে পরিচালিত পৃথক অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন মো. ইকবাল হোসেন, শ্রী জন রায় ও আল-আমিন।


বন্দর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।


মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বন্দর থানা পুলিশ।

সম্পর্কিত সংবাদ