ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইজিভ্যানকে সাইড দিতে গিয়ে বাস উল্টে আহত ২০

ছবি : প্রতিনিধি

নড়াইল-যশোর মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) রাত পৌনে ৮টার দিকে নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, যশোর থেকে নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে একটি ইজিভ্যানকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের পাশে উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, খবর পেয়ে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইজিভ্যানকে সাইড দিতে গিয়ে বাস উল্টে আহত ২০

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

নড়াইল-যশোর মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) রাত পৌনে ৮টার দিকে নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, যশোর থেকে নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে একটি ইজিভ্যানকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের পাশে উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, খবর পেয়ে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ