ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শিক্ষার মানোন্নয়নে বৃহৎ উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ১২ হাজার শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৬

শিক্ষার মানোন্নয়নে বৃহৎ উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ১২ হাজার শিক্ষক
ছবি : সংগৃহীত

দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি বৃহৎ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আধুনিক শিক্ষাদান পদ্ধতি, তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার, গবেষণাভিত্তিক শিক্ষা এবং শ্রেণিকক্ষ ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে এই প্রশিক্ষণ পরিচালিত হবে। এর মাধ্যমে শিক্ষকদের পেশাগত সক্ষমতা আরও বাড়বে এবং শিক্ষার্থীরা উন্নত মানের শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দেশের প্রধান উপদেষ্টা। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এত বড় পরিসরে শিক্ষকদের প্রশিক্ষণের এই উদ্যোগ দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ ও যুগোপযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞদের মতে, শিক্ষকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে এবং দেশের মানবসম্পদ উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শিক্ষার মানোন্নয়নে বৃহৎ উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ১২ হাজার শিক্ষক

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি বৃহৎ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আধুনিক শিক্ষাদান পদ্ধতি, তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার, গবেষণাভিত্তিক শিক্ষা এবং শ্রেণিকক্ষ ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে এই প্রশিক্ষণ পরিচালিত হবে। এর মাধ্যমে শিক্ষকদের পেশাগত সক্ষমতা আরও বাড়বে এবং শিক্ষার্থীরা উন্নত মানের শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দেশের প্রধান উপদেষ্টা। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এত বড় পরিসরে শিক্ষকদের প্রশিক্ষণের এই উদ্যোগ দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ ও যুগোপযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞদের মতে, শিক্ষকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে এবং দেশের মানবসম্পদ উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ