নওগাঁর মান্দায় মৎস্যসম্পদ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় মৎস্যজীবীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে জবই বিল ও পার্শ্ববর্তী বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মান্দা বিলের কোঁচরাঘাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। এ সময় আরও উপস্থিত ছিলেন জবই বিল প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শামশুল করিম, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক মো. আবু সাঈদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎসহ স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজক সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে জবই বিল ও আশপাশের জলাশয়ে মোট ১ হাজার ৭০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে ৮০০ কেজি কার্প জাতীয় এবং ৯০০ কেজি দেশীয় প্রজাতির পোনা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের আয় বাড়ানোর লক্ষ্যেই এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এ ধরনের উদ্যোগের ফলে ভবিষ্যতে মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং এলাকার মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত হবে। স্থানীয় মৎস্যজীবীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিলগুলোতে মাছের উৎপাদন বাড়লে তাদের জীবিকা আরও সমৃদ্ধ হবে এবং স্থানীয় বাজারে দেশীয় মাছের সরবরাহও বৃদ্ধি পাবে। এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন