ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
রবিবার দুপুরে ঢাকা থেকে খুলনাগামী আল-বোরাগ পরিবহনের একটি বাস এ দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়লে যাত্রীরা আহত হন। আহতদের মধ্যে ২৩ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার সুইটি জানান, হাসপাতালে ভর্তি হওয়া ২৩ জনের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ঝাটুরদিয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন