চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, রোববার (২৪ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তরিকুলকে গ্রেফতার করা হয়। তিনি একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২০ মে দুপুরে ওই বৃদ্ধা দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে তিনি মেয়ের দেওয়া কিছু খাদ্যসামগ্রী নিয়ে বাড়ির দিকে রওনা দেন। পথে ইব্রাহিমপুর পার্কের পেছনে পৌঁছালে তরিকুল ইসলাম তার সঙ্গে দেখা করে ব্যাগ পৌঁছে দেওয়ার কথা বলে তাকে সঙ্গে নিয়ে যায়।
এরপর মেন্দের মাঠ এলাকায় নিয়ে গিয়ে ওই বৃদ্ধাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন।
সোমবার (২৫ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন