ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল নেমেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের অতিরিক্ত চাপ দেখা গেছে। বিশেষ করে এলেঙ্গা, মির্জাপুর ও যমুনা সেতু সংযোগ সড়কে দীর্ঘ যানজট ও ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ, ঈদকে কেন্দ্র করে কয়েকটি পরিবহন স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ভাড়া আদায় করছে। কোথাও কোথাও দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগও উঠেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দিতে বাধ্য হচ্ছেন ঘরমুখো সাধারণ মানুষ।
এদিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ অতিরিক্ত টহল ও নজরদারি জোরদার করেছে। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।
সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, ঈদের ছুটি যত ঘনিয়ে আসবে, মহাসড়কে যানবাহনের চাপ ও যাত্রী ভোগান্তি আরও বাড়তে পারে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন