ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ট্রেনের ছাদে বজ্রপাতে প্রাণ গেল ঢাকাফেরত যাত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬

ট্রেনের ছাদে বজ্রপাতে প্রাণ গেল ঢাকাফেরত যাত্রীর
ছবিঃ সংগ্রহীত

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের কাছে উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে বজ্রপাতে সজিব সরকার (৪৩) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) বিকেলে প্রবল বৃষ্টিপাতের সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঘোড়াশাল এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ট্রেনের ছয় নম্বর বগির ছাদে থাকা সজিব সরকারের ওপর সরাসরি বজ্রপাত আঘাত হানে।

পরে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে ফাঁড়ি পুলিশ তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত সজিব সরকার নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ফুলদি গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় একটি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন এবং ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. নাজিম উদ্দিন জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ট্রেন থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ট্রেনের ছাদে বজ্রপাতে প্রাণ গেল ঢাকাফেরত যাত্রীর

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের কাছে উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে বজ্রপাতে সজিব সরকার (৪৩) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) বিকেলে প্রবল বৃষ্টিপাতের সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঘোড়াশাল এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ট্রেনের ছয় নম্বর বগির ছাদে থাকা সজিব সরকারের ওপর সরাসরি বজ্রপাত আঘাত হানে।

পরে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে ফাঁড়ি পুলিশ তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত সজিব সরকার নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ফুলদি গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় একটি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন এবং ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. নাজিম উদ্দিন জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ট্রেন থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ