নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত থেকে একটি গুরুত্বপূর্ণ মামলার নথি চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে চুরি যাওয়া নথিগুলোও উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এর আগে গত বৃহস্পতিবার (২১ মে) নওগাঁ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত থেকে ৯০৪/২০২২ নম্বর মামলার নথি হারিয়ে যায়। পরে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে আদালত সংশ্লিষ্টদের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় বলে জানায় পুলিশ।
ঘটনাটি জানার পর জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল তদন্ত শুরু করে। প্রথমে রাজশাহীর বাগমারা এলাকায় অভিযান চালানো হয়। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় মূল অভিযুক্তকে শনাক্ত করে নওগাঁ সদর উপজেলার সিংবাচা বাজার এলাকা থেকে এস এম আকাশ (২৬)কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খড়ের পালা থেকে মামলার নথিগুলো উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের সিংবাচা বাজার এলাকার এস এম আকাশ (২৬), সদর উপজেলার খয়রা বাদ এলাকার করিম সরদারের ছেলে ও জেলা যুগ্ম ও দায়রা জজ আদালত-২ এর পিয়ন পলাশ, তার ভাই সাপাহার সাব জজ আদালতের পিয়ন আরিফ এবং রানীনগর উপজেলার তেবাড়িয়া গ্রামের সবুজ (৪০)।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, চুরির উদ্দেশ্য ও এর পেছনের সম্ভাব্য চক্র সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে। গুরুত্বপূর্ণ এ মামলার রায় ঘোষণার আগ মুহূর্তে নথি হারিয়ে যাওয়াকে অত্যন্ত সংবেদনশীল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় পৃথক মামলা হয়েছে এবং গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন