রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার এক বক্তব্যে তিনি বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই রিপোর্ট হাতে পাওয়ার পরই পুলিশ চার্জশিট দাখিল করবে। সবকিছু ঠিক থাকলে ঈদের আগেই তা আদালতে জমা দেওয়া সম্ভব হবে।
মামলার বিচার দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়ে আইনমন্ত্রী বলেন, ঈদের ছুটির পরপরই এই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার বিষয়েও কথা বলেন তিনি। আইনমন্ত্রী জানান, বিচারিক আদালতে মৃত্যুদণ্ড ঘোষণার পর হাইকোর্টে অনুমোদনের জন্য পাঠানো মামলার পেপার বুক প্রস্তুত করতে দীর্ঘ সময় লেগে যায়। ফলে চূড়ান্ত রায় পেতেও বিলম্ব হয়।
তিনি বলেন, এই প্রক্রিয়াকে কীভাবে আরও দ্রুত ও কার্যকর করা যায়, তা নিয়ে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন