ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন ও স্থানীয় দলীয় সমাবেশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে এবং ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে ধাপে ধাপে অগ্রসর হবে।
বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার শীবগঞ্জ এলাকার সংলগ্ন পরিত্যক্ত বিমানবন্দরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক বাস্তবতার পর এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং নিজেদের মতামত প্রকাশ করতে পারছে। তারেক রহমানের নেতৃত্বে দলীয় অঙ্গীকারগুলো সামনে এগোচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, যারা আজ স্টেজে আছেন, তাদের অবস্থানের পেছনে জনগণের ভালোবাসা ও ভোটই মূল শক্তি। তাই দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই সরকারের প্রথম অগ্রাধিকার।
সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরে তিনি দাবি করেন, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ চলছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।
ঠাকুরগাঁও বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, এলাকাবাসীর বহুদিনের দাবি অনুযায়ী বিমানবন্দর চালুর পরিকল্পনা রয়েছে। তবে কাজটি বাস্তবায়নে সময় লাগবে এবং ধৈর্য ধরতে হবে। তিনি বলেন, প্রকল্পটি টেকসইভাবে বাস্তবায়ন করাই সরকারের লক্ষ্য।
তিনি আশ্বাস দিয়ে বলেন, যত দ্রুত সম্ভব বিমানবন্দর চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং এ লক্ষ্যে সংশ্লিষ্টরা দিনরাত কাজ করছেন।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন