ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সেপটিক ট্যাংকে নেমে ভয়াবহ দুর্ঘটনা, চার শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬

সেপটিক ট্যাংকে নেমে ভয়াবহ দুর্ঘটনা, চার শ্রমিকের মৃত্যু
ছবিঃ সংগ্রহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চারজন শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। তিনি বলেন, “বিস্তারিত তদন্তের পর ঘটনাটি সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে।”

সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ জানান, খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে তিনি জানান, তদন্ত ছাড়া নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

মরদেহ উদ্ধারের পর তাদের পরিচয় শনাক্তের কাজ শুরু হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সেপটিক ট্যাংকে নেমে ভয়াবহ দুর্ঘটনা, চার শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চারজন শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। তিনি বলেন, “বিস্তারিত তদন্তের পর ঘটনাটি সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে।”

সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ জানান, খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে তিনি জানান, তদন্ত ছাড়া নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

মরদেহ উদ্ধারের পর তাদের পরিচয় শনাক্তের কাজ শুরু হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ