ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঘটনাস্থলেই নিহত চালক ও হেলপার

ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা কাভার ভ্যানে পিকআপের ধাক্কা

ছবি : প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী কাভার ভ্যানে পেছন দিক থেকে পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফ্লাইওভারে ওঠার পথে ঢাকা মেট্রো-ট ২০-২১৪০ নম্বরের একটি মালবাহী কাভার ভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা মেট্রো-ন ১৫-৫৫০৯ নম্বরের একটি ছোট পিকআপ দ্রুতগতিতে এসে কাভার ভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি কাভার ভ্যানের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন পিকআপের চালক কবির রায় (৩৬) ও হেলপার জুয়েল মিয়া (১৮)। নিহত কবির রায়ের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার বৈরাগী গোমর গ্রামে। তার পিতার নাম শিশির রায়। অপরদিকে নিহত জুয়েল মিয়ার বাড়ি কুড়িগ্রাম জেলার কান্দা জিরাহাট এলাকায়। তার পিতার নাম আবদুল হাকিম।

দুর্ঘটনার পর মরদেহ দুটি পিকআপের ভেতরে আটকে পড়ে। পরে ভাঙ্গা ফায়ার সার্ভিস এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানা পুলিশ এর এসআই সালাম হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হাইওয়ে পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকা মালবাহী কাভার ভ্যানে পেছন দিক থেকে পিকআপের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, গভীর রাতে ফ্লাইওভারের ওপর ভারী যানবাহন দাঁড়িয়ে থাকার কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ফ্লাইওভারে অনিরাপদভাবে যানবাহন দাঁড় করানো বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা কাভার ভ্যানে পিকআপের ধাক্কা

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ