ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফেসবুক স্ট্যাটাসের জেরে বিএমডিএর প্রকৌশলী সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৩ মে ২০২৬

ফেসবুক স্ট্যাটাসের জেরে বিএমডিএর প্রকৌশলী সাময়িক বরখাস্ত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ) এক উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা সাব্বির রহমান সংস্থাটির প্রধান কার্যালয়ের আইটি শাখায় কর্মরত ছিলেন।

অভিযোগ অনুযায়ী, তিনি ফেসবুকে ‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো! মাশাআল্লাহ!’— এমন একটি স্ট্যাটাস দেন, যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১২ মে) জারি করা অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্তের পাশাপাশি রাজশাহী সার্কেল কার্যালয়ে সংযুক্ত করা হয়।

আবু সাঈদ মো. কামরুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়, গত ১০ মে দেওয়া ওই স্ট্যাটাসটি সংস্থার চেয়ারম্যানের নজরে আসে এবং এতে চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চাকরি বিধিমালা ১৯৯৩ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী এ ধরনের মন্তব্য দাপ্তরিক শৃঙ্খলা ও আচরণবিধির পরিপন্থী। এ ঘটনায় তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।

বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

সম্প্রতি হাসান জাফির তুহিন-কে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে বিএমডিএ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৫ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সচিব পদমর্যাদায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে সাব্বির রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান জানিয়েছেন, স্ট্যাটাস দেওয়ার ঘটনায়ই তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফেসবুক স্ট্যাটাসের জেরে বিএমডিএর প্রকৌশলী সাময়িক বরখাস্ত

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ