ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চাকরি প্রত্যাশীদের অর্থ লেনদেন বিষয়ে ইউজিসি’র সতর্কতা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫

চাকরি প্রত্যাশীদের অর্থ লেনদেন বিষয়ে ইউজিসি’র সতর্কতা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর নবম গ্রেডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা আগামী ৫, ৬ ও ১৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় সম্পূর্ণভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন করা হবে। অর্থ লেনদেন বা অন্য কোনো অনৈতিক উপায়ে চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই। তাই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থী এবং তাঁদের অভিভাবকদের চাকরি পাওয়ার প্রলোভনে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার ইউজিসি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, এ ধরনের অনৈতিক ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে এর দায়ভার কোনোভাবেই ইউজিসি নেবে না। পাশাপাশি, এ সংক্রান্ত কোনো তথ্য জানা গেলে আইন-শৃঙ্খলা বাহিনী অথবা ইউজিসিকে তাৎক্ষণিকভাবে অবহিত করার অনুরোধ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চাকরি প্রত্যাশীদের অর্থ লেনদেন বিষয়ে ইউজিসি’র সতর্কতা

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর নবম গ্রেডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা আগামী ৫, ৬ ও ১৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় সম্পূর্ণভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন করা হবে। অর্থ লেনদেন বা অন্য কোনো অনৈতিক উপায়ে চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই। তাই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থী এবং তাঁদের অভিভাবকদের চাকরি পাওয়ার প্রলোভনে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার ইউজিসি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, এ ধরনের অনৈতিক ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে এর দায়ভার কোনোভাবেই ইউজিসি নেবে না। পাশাপাশি, এ সংক্রান্ত কোনো তথ্য জানা গেলে আইন-শৃঙ্খলা বাহিনী অথবা ইউজিসিকে তাৎক্ষণিকভাবে অবহিত করার অনুরোধ করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ