স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১০ মে) দলের বাংলামোটর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত তালিকায় ৫০ জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবং ৫০ জন পৌর মেয়র প্রার্থী রয়েছেন। বিভাগভিত্তিকভাবে দেশের বিভিন্ন জেলার সম্ভাব্য প্রার্থীদের নাম জানানো হয়। রংপুর বিভাগে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। রাজশাহী বিভাগে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জের একাধিক আসনে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। সিলেট বিভাগে হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় প্রার্থী দেওয়া হয়েছে। ময়মনসিংহ বিভাগে শেরপুর, জামালপুর, নেত্রকোণা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন আসনে চেয়ারম্যান ও মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকার সাভারের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। দক্ষিণাঞ্চলে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের কয়েকটি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। ফরিদপুর বিভাগে ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জের পৌরসভা ও উপজেলায় প্রার্থী ঘোষণা করা হয়। খুলনা বিভাগে কুষ্টিয়া, বাগেরহাট, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ বিভিন্ন জেলার প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। এনসিপি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনগতভাবে দলীয় প্রার্থীদের প্রস্তুত করা হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি আসনগুলোর প্রার্থী তালিকাও ঘোষণা করা হবে।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন