ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সংকট মোকাবিলায় সরকার–বিরোধী দল ঐক্যবদ্ধ: হুইপ দুলু

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১০ মে ২০২৬

সংকট মোকাবিলায় সরকার–বিরোধী দল ঐক্যবদ্ধ: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের চলমান সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করছে। শনিবার (৯ মে) নাটোরের নলডাঙ্গা পৌরসভায় পৌর ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হুইপ দুলু বলেন, বর্তমান সরকার একটি নাজুক অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। ইরান–আমেরিকা সংঘাতের প্রভাব বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও জ্বালানি সংকট তৈরি করেছে। এ পরিস্থিতিতে দেশের স্বার্থে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও দাবি করেন, সংসদে তার দলের শীর্ষ নেতৃত্বও সংকটকালীন সময়ে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার বিষয়ে মত দিয়েছেন। তার মতে, দেশের জনগণের স্বার্থে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।

অনুষ্ঠানে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত নলডাঙ্গা পৌরসভা ভবন এবং নাটোর সদর দলিল লেখক সমিতির ভবনের উদ্বোধন করা হয়। পাশাপাশি মৃত দলিল লেখকদের পরিবারের সদস্যদের মধ্যে ভাতা বিতরণ করা হয়।

এ সময় নাটোর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, নাসিম উদ্দিন নাসিমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ১০ মে ২০২৬

সংকট মোকাবিলায় সরকার–বিরোধী দল ঐক্যবদ্ধ: হুইপ দুলু

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের চলমান সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করছে। শনিবার (৯ মে) নাটোরের নলডাঙ্গা পৌরসভায় পৌর ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হুইপ দুলু বলেন, বর্তমান সরকার একটি নাজুক অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। ইরান–আমেরিকা সংঘাতের প্রভাব বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও জ্বালানি সংকট তৈরি করেছে। এ পরিস্থিতিতে দেশের স্বার্থে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও দাবি করেন, সংসদে তার দলের শীর্ষ নেতৃত্বও সংকটকালীন সময়ে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার বিষয়ে মত দিয়েছেন। তার মতে, দেশের জনগণের স্বার্থে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।

অনুষ্ঠানে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত নলডাঙ্গা পৌরসভা ভবন এবং নাটোর সদর দলিল লেখক সমিতির ভবনের উদ্বোধন করা হয়। পাশাপাশি মৃত দলিল লেখকদের পরিবারের সদস্যদের মধ্যে ভাতা বিতরণ করা হয়।

এ সময় নাটোর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, নাসিম উদ্দিন নাসিমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ