ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সংস্কার ইস্যুতে কোনো নেগোসিয়েশন নয়: এনসিপি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১০ মে ২০২৬

সংস্কার ইস্যুতে কোনো নেগোসিয়েশন নয়: এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংস্কারের প্রশ্নে কোনো ধরনের নেগোসিয়েশনে যাবে না বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৯ মে) সন্ধ্যায় এনসিপির ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র প্রার্থী আরিফুল ইসলাম আদীবের নির্বাচনী প্রস্তুতি এবং ৫৪টি ওয়ার্ডের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত রাজনৈতিক কর্মশালায় তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, দেশে পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফেরার কোনো সুযোগ নেই। তার মতে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই কাজ করছে এনসিপি এবং এই ধারার শক্তিগুলোর মধ্যেই ভবিষ্যৎ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হবে। তিনি আরও মন্তব্য করেন, শুধু একটি সরকারের পতন নয়, বরং পুরো ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তনই তাদের লক্ষ্য ছিল।

তিনি বর্তমান রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে বলেন, পুরোনো রাজনৈতিক কাঠামোর পরিবর্তে নতুন ব্যবস্থা গড়ে তোলার কথা থাকলেও বর্তমান সরকার কার্যত আগের রাজনৈতিক শক্তির ধারাবাহিকতাই বহন করছে।

জুলাই গণঅভ্যুত্থানের ঐক্যের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই ঐক্য বজায় রেখে সংস্কারের আন্দোলন চালিয়ে যেতে হবে। এনসিপি পেশিশক্তির রাজনীতিতে বিশ্বাসী নয় জানিয়ে তিনি বলেন, জনগণের সমর্থন ও শক্তিকে ভিত্তি করেই দলটি রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে চায়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ১০ মে ২০২৬

সংস্কার ইস্যুতে কোনো নেগোসিয়েশন নয়: এনসিপি

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংস্কারের প্রশ্নে কোনো ধরনের নেগোসিয়েশনে যাবে না বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৯ মে) সন্ধ্যায় এনসিপির ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র প্রার্থী আরিফুল ইসলাম আদীবের নির্বাচনী প্রস্তুতি এবং ৫৪টি ওয়ার্ডের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত রাজনৈতিক কর্মশালায় তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, দেশে পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফেরার কোনো সুযোগ নেই। তার মতে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই কাজ করছে এনসিপি এবং এই ধারার শক্তিগুলোর মধ্যেই ভবিষ্যৎ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হবে। তিনি আরও মন্তব্য করেন, শুধু একটি সরকারের পতন নয়, বরং পুরো ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তনই তাদের লক্ষ্য ছিল।

তিনি বর্তমান রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে বলেন, পুরোনো রাজনৈতিক কাঠামোর পরিবর্তে নতুন ব্যবস্থা গড়ে তোলার কথা থাকলেও বর্তমান সরকার কার্যত আগের রাজনৈতিক শক্তির ধারাবাহিকতাই বহন করছে।

জুলাই গণঅভ্যুত্থানের ঐক্যের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই ঐক্য বজায় রেখে সংস্কারের আন্দোলন চালিয়ে যেতে হবে। এনসিপি পেশিশক্তির রাজনীতিতে বিশ্বাসী নয় জানিয়ে তিনি বলেন, জনগণের সমর্থন ও শক্তিকে ভিত্তি করেই দলটি রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে চায়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ