মব কালচার পুরোপুরি বন্ধ করতে বিদ্যমান আইন সংশোধন ও প্রয়োজনীয় সংযোজন করে তা যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে আধুনিক ও জনকল্যাণমুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা অনুযায়ী তাদের যৌক্তিক দাবি পূরণ করা হবে। তিনি জানান, দীর্ঘ চাকরি শেষে পদোন্নতি না পাওয়া পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালা করা হবে। সন্তোষজনক চাকরির রেকর্ডের ভিত্তিতে অবসরের সময় কনস্টেবল থেকে অনারারি এএসআই, এএসআই থেকে অনারারি এসআই এবং এসআই থেকে অনারারি ইন্সপেক্টর পদে পদোন্নতির সুযোগ দেওয়া হবে। অতিরিক্ত সময় দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর বিষয়ও বিবেচনা করছে সরকার। ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যায়ের সদস্যরা এ সুবিধার আওতায় আসতে পারেন বলে জানান তিনি। পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালের সুযোগ-সুবিধা বাড়ানো এবং নতুন আধুনিক হাসপাতাল নির্মাণের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া পুলিশ ইউনিটগুলোর ভবন ও আবাসন সংকট সমাধানে ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি। গত দুই মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। তিনি আরও জানান, জুয়া, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অর্থ পাচার প্রতিরোধে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে আইন করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন