ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পবিপ্রবিতে প্রকল্প পরিচালক অবরুদ্ধ, কমিশন দাবি ও দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৫ মে ২০২৬

পবিপ্রবিতে প্রকল্প পরিচালক অবরুদ্ধ, কমিশন দাবি ও দুর্নীতির অভিযোগ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকল্প পরিচালক মো. ওবায়েদুল ইসলামকে তার কার্যালয়ে তালাবদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, ছাত্রদলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী প্রকল্প পরিচালকের কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে তালা লাগিয়ে দেন। এতে তিনি প্রায় দুই ঘণ্টা কক্ষে আটকে ছিলেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।

অবরুদ্ধ অবস্থায় মো. ওবায়েদুল ইসলাম অভিযোগ করেন, চলমান প্রকল্পের কাজ থেকে ১ শতাংশ কমিশন দাবি করা হয়েছে, যার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা হতে পারে।

তবে ছাত্রদলের–এর সাধারণ সম্পাদক মো. সোহেল রানা জনি অভিযোগটি অস্বীকার করেন। তার দাবি, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানাতেই তারা এই কর্মসূচি পালন করেছেন।

ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার পর সমঝোতা হলে প্রকল্প পরিচালকের কক্ষের তালা খুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হাবিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি থাকতে পারে। কেউ লিখিত অভিযোগ দিলে তা তদন্তের জন্য উপাচার্যের কাছে কমিটি গঠনের সুপারিশ করা হবে।

বিষয় : দুর্নী‌তি

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পবিপ্রবিতে প্রকল্প পরিচালক অবরুদ্ধ, কমিশন দাবি ও দুর্নীতির অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকল্প পরিচালক মো. ওবায়েদুল ইসলামকে তার কার্যালয়ে তালাবদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, ছাত্রদলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী প্রকল্প পরিচালকের কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে তালা লাগিয়ে দেন। এতে তিনি প্রায় দুই ঘণ্টা কক্ষে আটকে ছিলেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।

অবরুদ্ধ অবস্থায় মো. ওবায়েদুল ইসলাম অভিযোগ করেন, চলমান প্রকল্পের কাজ থেকে ১ শতাংশ কমিশন দাবি করা হয়েছে, যার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা হতে পারে।

তবে ছাত্রদলের–এর সাধারণ সম্পাদক মো. সোহেল রানা জনি অভিযোগটি অস্বীকার করেন। তার দাবি, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানাতেই তারা এই কর্মসূচি পালন করেছেন।

ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার পর সমঝোতা হলে প্রকল্প পরিচালকের কক্ষের তালা খুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হাবিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি থাকতে পারে। কেউ লিখিত অভিযোগ দিলে তা তদন্তের জন্য উপাচার্যের কাছে কমিটি গঠনের সুপারিশ করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ