রাজধানীর আদাবর এলাকায় একাধিক মামলার আসামি ও তালিকাভুক্ত পলাতক সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘ভাইস্তা বিল্লাল’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শ্যামলী হাউজিং–এর ৩ নম্বর রোড এলাকা থেকে তাকে আটক করে আদাবর থানা পুলিশ।
পুলিশ জানায়, বিল্লালের বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে একটি চলমান মামলায় তিনি প্রধান আসামি এবং আদাবর ও মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
তদন্তে জানা গেছে, বিল্লালের নেতৃত্বে আদাবর এলাকায় ৮ থেকে ১০ জনের একটি কিশোর গ্যাং সক্রিয় ছিল, যারা ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও জমি দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল।
জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষয় : আদাবর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন