ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ মে ২০২৬

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন আর্থিক সহায়তা

সাম্প্রতিক ক্ষতিতে হাওর অঞ্চলের কৃষকদের তালিকা প্রস্তুত করছে সরকার। ক্ষয়ক্ষতির মাত্রা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্তত সাড়ে ৭ হাজার টাকা থেকে শুরু করে আরও বেশি আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী তিন মাস এই সহায়তা কার্যক্রম চলবে।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

সম্মেলনে জেলা প্রশাসকরা জানান, আলুর বাম্পার ফলন হলেও সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার দুর্বলতার কারণে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না। তারা দীর্ঘমেয়াদি সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

জবাবে কৃষিমন্ত্রী বলেন, আলুর বাজার সম্প্রসারণ এবং রপ্তানি বাড়িয়ে সংকট মোকাবিলার পরিকল্পনা রয়েছে সরকারের।

এছাড়া কোরবানির পশুর বাজার নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, দেশে কোরবানির গরুর ঘাটতি নেই এবং বাজারে সংকট তৈরির আশঙ্কাও নেই। নতুন করে সীমান্ত দিয়ে গরু আসার সম্ভাবনাও কম বলে তিনি উল্লেখ করেন।

বিষয় : হাওর

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন আর্থিক সহায়তা

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সাম্প্রতিক ক্ষতিতে হাওর অঞ্চলের কৃষকদের তালিকা প্রস্তুত করছে সরকার। ক্ষয়ক্ষতির মাত্রা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্তত সাড়ে ৭ হাজার টাকা থেকে শুরু করে আরও বেশি আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী তিন মাস এই সহায়তা কার্যক্রম চলবে।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

সম্মেলনে জেলা প্রশাসকরা জানান, আলুর বাম্পার ফলন হলেও সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার দুর্বলতার কারণে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না। তারা দীর্ঘমেয়াদি সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

জবাবে কৃষিমন্ত্রী বলেন, আলুর বাজার সম্প্রসারণ এবং রপ্তানি বাড়িয়ে সংকট মোকাবিলার পরিকল্পনা রয়েছে সরকারের।

এছাড়া কোরবানির পশুর বাজার নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, দেশে কোরবানির গরুর ঘাটতি নেই এবং বাজারে সংকট তৈরির আশঙ্কাও নেই। নতুন করে সীমান্ত দিয়ে গরু আসার সম্ভাবনাও কম বলে তিনি উল্লেখ করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ