শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি খেলার মাঠের অভাবে হতাশায় ভুগছে স্থানীয় তরুণ প্রজন্ম। বিশেষ করে হাতীবান্ধা সুইজগেট, ঘাগড়া প্রধান পাড়া, হাতীবান্ধা চকপাড়া, মীরপাড়া এবং পূর্ব হাতীবান্ধার একাংশের যুবকদের মধ্যে এ নিয়ে ক্ষোভ ও হতাশা দিন দিন বাড়ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় উপযুক্ত কোনো খেলার মাঠ না থাকায় তরুণরা নিয়মিত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন অভিভাবকরাও। অনেকেই খেলাধুলা থেকে দূরে সরে গিয়ে অলস সময় কাটাচ্ছে, যা সামাজিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।
তরুণদের দাবি, হাতীবান্ধা সুইজগেট সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীন একটি খালি জায়গা রয়েছে। জায়গাটি যথাযথভাবে সংস্কার ও উন্নয়ন করা হলে সহজেই একটি মানসম্মত খেলার মাঠ হিসেবে গড়ে তোলা সম্ভব। এতে করে একাধিক গ্রামের তরুণরা উপকৃত হবে এবং একটি কেন্দ্রীয় খেলার পরিবেশ সৃষ্টি হবে।
স্থানীয় যুবকদের মতে, একটি মাঠ শুধু খেলাধুলার সুযোগই সৃষ্টি করবে না, বরং সামাজিক বন্ধনও জোরদার করবে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তারা নিজেদের দক্ষতা বাড়াতে পারবে, পাশাপাশি মাদকাসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা সহজ হবে।
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, সামান্য পরিকল্পনা ও উদ্যোগ নিলেই এই সমস্যার সমাধান সম্ভব এবং এতে করে এলাকার তরুণ সমাজ একটি ইতিবাচক পথে এগিয়ে যেতে পারবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন