ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লালপুরে প্রবাসী ও সাধারণ ব্যবহার কারীদের আইডি হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেফতার

ছবি : আইডি হ্যাকিং চক্রের ৫ সদস্য

নাটোরের লালপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ মে লালপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পানসিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইমো আইডি হ্যাক করে অর্থ আদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পানসিপাড়া গ্রামের রফিজ মন্ডলের ছেলে বাসেদ আলী (১৭), আশরাফ আলীর ছেলে আব্দুল্লাহ (১৯), বাচ্চু মন্ডলের ছেলে আব্দুল্লাহ আল বায়োজিদ (১৮), নওপাড়া গ্রামের সুলতান আলীর ছেলে লালন আলী (২১) এবং শাহিনুর রহমানের ছেলে শাকিল (১৯)।

পুলিশ জানায়, আটককৃতরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে বিশেষ কৌশলে প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডিতে অবৈধভাবে প্রবেশ করতেন। পরে পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ভুক্তভোগীদের পরিচিতজনদের কাছে টাকা দাবি করতেন। এভাবে তারা দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

অভিযানের সময় তাদের ব্যবহৃত একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হবে। এছাড়া এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লালপুরে প্রবাসী ও সাধারণ ব্যবহার কারীদের আইডি হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

নাটোরের লালপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ মে লালপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পানসিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইমো আইডি হ্যাক করে অর্থ আদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পানসিপাড়া গ্রামের রফিজ মন্ডলের ছেলে বাসেদ আলী (১৭), আশরাফ আলীর ছেলে আব্দুল্লাহ (১৯), বাচ্চু মন্ডলের ছেলে আব্দুল্লাহ আল বায়োজিদ (১৮), নওপাড়া গ্রামের সুলতান আলীর ছেলে লালন আলী (২১) এবং শাহিনুর রহমানের ছেলে শাকিল (১৯)।

পুলিশ জানায়, আটককৃতরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে বিশেষ কৌশলে প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডিতে অবৈধভাবে প্রবেশ করতেন। পরে পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ভুক্তভোগীদের পরিচিতজনদের কাছে টাকা দাবি করতেন। এভাবে তারা দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

অভিযানের সময় তাদের ব্যবহৃত একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হবে। এছাড়া এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ