ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বনাথে এক বিধবাকে ঘর উপহার দিল ‘সিডস অফ সাদাকা’

ছবি : প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ধলীপাড়া গ্রামের অসহায় এক বিধবা নারী তাজিবুন নেছার জীবনে নতুন আশার আলো হয়ে এসেছে মানবিক সংগঠন ‘সিডস অফ সাদাকা’। মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনটি তাকে একটি নতুন বসতঘর নির্মাণ করে দিয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে ওই ঘরের উদ্বোধন করা হয়। ‘সেল্টার প্রজেক্ট’-এর আওতায় নির্মিত এই ঘরটি হস্তান্তরের মাধ্যমে দীর্ঘদিনের দুঃখ-দুর্দশার অবসান ঘটে উপকারভোগী তাজিবুন নেছার জীবনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলার আমীর এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। তিনি বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ, যা মানবিক দায়িত্ববোধকে আরও শক্তিশালী করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়ন জামায়াতে ইসলামির আমীর মোহাম্মদ আব্দুল আলী এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মাষ্টার রেনু মিয়া। এছাড়া সিডস অফ সাদাকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান আবিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কফিল উদ্দিন, আসিক আলী, অলিউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।

বক্তারা তাদের বক্তব্যে সমাজের অসহায়, দুস্থ ও আশ্রয়হীন মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ শুধু একটি পরিবারকে আশ্রয়ই দেয় না, বরং সমাজে সহমর্মিতা, দায়িত্ববোধ এবং মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়।

সিডস অফ সাদাকা’র প্রতিনিধিরা জানান, তাদের ‘সেল্টার প্রজেক্ট’ মূলত অসহায় ও গৃহহীন মানুষের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত তাজিবুন নেছা সিডস অফ সাদাকা’র সকল সদস্য ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘদিনের কষ্টের পর এই সহায়তা তার জীবনে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে।

স্থানীয়রা এই উদ্যোগকে মানবিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে সংগঠনটির প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্বনাথে এক বিধবাকে ঘর উপহার দিল ‘সিডস অফ সাদাকা’

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ