ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডে আদালতের নথিতে নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬

লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডে আদালতের নথিতে নতুন তথ্য

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নিখোঁজ ও হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। সম্প্রতি প্রকাশিত আদালতের নথিতে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত, যা তদন্তে নতুন গতি এনেছে।

তদন্তসংশ্লিষ্ট নথি অনুযায়ী, গত ১৬ এপ্রিল বিকেলের পর থেকে লিমন ও বৃষ্টির সঙ্গে পরিবারের সদস্য ও বন্ধুদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরদিন তাদের বন্ধু ওমর হোসাইন বিষয়টি কর্তৃপক্ষকে জানালে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) ক্যাম্পাস পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পান, বৃষ্টি শেষবার ক্যাম্পাস এলাকা থেকে বের হয়ে উত্তর দিকে হেঁটে যাচ্ছিলেন। অন্যদিকে, প্রযুক্তিগত নজরদারিতে লিমনের মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান প্রথমে ক্যাম্পাসের আশপাশে এবং পরে কোর্টনি ক্যাম্পবেল কজওয়ে ও ক্লিয়ারওয়াটার বিচ এলাকায় শনাক্ত হয়।

একই সময় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহর গাড়ির গতিবিধিও ওই এলাকাগুলোর সঙ্গে মিল পাওয়া গেছে বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করেন।

পরে ফোন রেকর্ড ও অন্যান্য ডিজিটাল তথ্য সামনে আনা হলে তিনি বয়ান পরিবর্তন করে জানান, লিমনের অনুরোধে তিনি তাকে ওই এলাকায় নামিয়ে দিয়ে ফিরে যান। তবে তদন্ত কর্মকর্তারা তার বক্তব্যে অসঙ্গতি পেয়েছেন এবং এটি সন্দেহজনক বলে উল্লেখ করেছেন।

আদালতের নথিতে আরও বলা হয়েছে, লিমনের ফ্ল্যাটে ব্যাপক রক্তের চিহ্ন পাওয়া গেছে। রান্নাঘর থেকে শোবার ঘর পর্যন্ত বিভিন্ন স্থানে রক্তের ফোঁটা, ছিটা এবং বড় আকারের দাগ শনাক্ত করা হয়। ঘটনাস্থলের অবস্থা থেকে ধারণা করা হচ্ছে, সেখানে সহিংস কিছু ঘটেছিল।

তদন্তের সময় ট্র্যাশ কম্প্যাক্টর থেকে উদ্ধার করা হয়েছে লিমনের ব্যক্তিগত কিছু সামগ্রী, বৃষ্টির গোলাপি রঙের আইফোন কেস এবং রক্তমাখা কাপড়। এসব আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এ ছাড়া জব্দ করা রসিদে দেখা গেছে, নিখোঁজ হওয়ার দিন রাতেই পরিষ্কার-পরিচ্ছন্নতার বিভিন্ন সামগ্রী কেনা হয়েছিল। যদিও সন্দেহভাজন ব্যক্তি এমন কেনাকাটার কথা অস্বীকার করেছেন। তবে তদন্তকারীরা তার মোবাইল ফোনে ডেলিভারি অর্ডারের ডিজিটাল প্রমাণ পেয়েছেন বলে জানিয়েছেন।

সবচেয়ে আলোচিত তথ্যগুলোর একটি হলো, সন্দেহভাজন ব্যক্তি ঘটনার কয়েক দিন আগে এআইভিত্তিক চ্যাটবট ব্যবহার করে মৃতদেহ গোপন করার উপায়সংক্রান্ত প্রশ্ন করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে। বিষয়টি তদন্তকারীরা পরিকল্পিত অপরাধের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আদালতে প্রকাশিত এসব নথি তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি এনে দিয়েছে। তবে হত্যাকাণ্ডের পূর্ণ রহস্য উদ্ঘাটন, ঘটনাক্রম নির্ধারণ এবং চূড়ান্ত অভিযোগপত্র দিতে আরও সময় লাগতে পারে।

ফ্লোরিডায় বাংলাদেশি কমিউনিটির মধ্যেও ঘটনাটি গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি করেছে। নিহত দুই শিক্ষার্থীর পরিবার দ্রুত বিচার ও ঘটনার পূর্ণ সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে।

বিষয় : বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যাকাণ্ড

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডে আদালতের নথিতে নতুন তথ্য

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ