ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে উপসাগরীয় দেশগুলোর চার গুণ ক্ষতির হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে উপসাগরীয় দেশগুলোর চার গুণ ক্ষতির হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা ঘিরে অনিশ্চয়তার মধ্যেই প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর প্রতি কড়া বার্তা দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, ওয়াশিংটনের পক্ষ নিয়ে কোনো সামরিক বা কৌশলগত সহায়তা করা হলে তার কঠোর মূল্য দিতে হবে। ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাগাব এসফাহানি বলেছেন, ইরানের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে সহযোগী দেশগুলোকে চার গুণ বেশি ক্ষতির মুখে পড়তে হবে।

এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যেকোনো যুদ্ধাত্মক পদক্ষেপের জবাব দেবে ইরান। হরমুজ প্রণালি অবরোধ কিংবা ইরানের তেলকূপসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে তাদের বিরুদ্ধে কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

ইসমাইল সাগাব আরও বলেন, ইরানের হিসাব এখন স্পষ্ট—একটি তেলকূপের বদলা চারটি তেলকূপ। তার এই মন্তব্যকে মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সরাসরি সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বিশ্ব জ্বালানি সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে ইরানের এমন বক্তব্য নতুন উদ্বেগ তৈরি করেছে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগকারী এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পরিবহন হয়। ফলে এখানে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি দাবি করেন, ইরান আর্থিকভাবে ধসে পড়েছে এবং তেল রপ্তানি ব্যাহত হওয়ায় দেশটি বড় সংকটে রয়েছে। তিনি আরও বলেন, প্রতিদিন বিপুল অঙ্কের অর্থ হারাচ্ছে তেহরান এবং দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরাও বেতন সংকটে পড়েছে।

পরবর্তীতে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বর্তমান চাপ অব্যাহত থাকলে কয়েক দিনের মধ্যেই ইরানের তেল পরিবহনব্যবস্থা ভেঙে পড়তে পারে। ওয়াশিংটনের এই অবস্থানকে কেন্দ্র করে তেহরানও পাল্টা কঠোর বার্তা দিল।

বিশ্লেষকদের মতে, ইরানের এই বক্তব্য শুধু সামরিক হুঁশিয়ারি নয়, বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর জন্য কূটনৈতিক চাপও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের মতো দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। এসব দেশে মার্কিন সামরিক উপস্থিতিও রয়েছে। ফলে সংঘাত বাড়লে তার প্রভাব সরাসরি এ অঞ্চলে পড়তে পারে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নতুন করে জটিল পর্যায়ে পৌঁছেছে। একদিকে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ, অন্যদিকে সামরিক প্রতিশোধের হুমকি—সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠছে।

বিশেষজ্ঞদের মতে, কূটনৈতিক আলোচনার পথ দ্রুত পুনরুজ্জীবিত না হলে শুধু ইরান বা যুক্তরাষ্ট্র নয়, গোটা উপসাগরীয় অঞ্চলই বড় ঝুঁকিতে পড়তে পারে। কারণ বিশ্বের জ্বালানি সরবরাহের কেন্দ্রবিন্দু এই অঞ্চল যেকোনো সংঘাতে আন্তর্জাতিক অর্থনীতিতেও গভীর প্রভাব ফেলবে।

বিষয় : ইরান

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে উপসাগরীয় দেশগুলোর চার গুণ ক্ষতির হুঁশিয়ারি ইরানের

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ