যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী জাহিদ লিমন ও নাহিদা বৃষ্টির হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের পাশাপাশি নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে অফ-ক্যাম্পাস আবাসন, রুমমেট নির্বাচন এবং জরুরি সহায়তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থী ও কমিউনিটি নেতারা।
ফ্লোরিডায় উচ্চশিক্ষারত দুই বাংলাদেশি শিক্ষার্থীর এমন নৃশংস মৃত্যু শুধু প্রবাসী বাংলাদেশি সমাজকেই নাড়া দেয়নি, উদ্বিগ্ন করেছে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও। যারা পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে নতুন করে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের পরিবারগুলোর মধ্যেও উৎকণ্ঠা বেড়েছে।
স্থানীয় কমিউনিটি নেতারা বলছেন, নিখোঁজ হওয়ার পর দ্রুত ও সমন্বিতভাবে তৎপরতা চালানো হলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত। ফ্লোরিডা-ভিত্তিক কমিউনিটি ব্যক্তিত্ব তাহের রাশু বলেন, এই ঘটনা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সতর্কবার্তা। বিশ্ববিদ্যালয় এলাকায় বিপুলসংখ্যক বিদেশি শিক্ষার্থী থাকলেও তাদের নিরাপত্তা ব্যবস্থায় আরও নজরদারি প্রয়োজন।
তিনি আরও বলেন, শুরু থেকেই অনুসন্ধান জোরদার করা গেলে হয়তো দুই শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো। ঘটনাটি কমিউনিটির মধ্যে হতাশা এবং ক্ষোভও তৈরি করেছে।
নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী তাওহিদুল ভুইয়া বলেন, মেধাবী শিক্ষার্থীরাই গবেষণা ও পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে যান। সেখানে এমন হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক। আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
শিক্ষার্থীদের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হয়ে উঠেছে রুমমেট সংস্কৃতি। উচ্চ ভাড়া, আর্থিক সীমাবদ্ধতা এবং বাসস্থান সংকটের কারণে অনেক শিক্ষার্থী অপরিচিত বা স্বল্পপরিচিত মানুষের সঙ্গে বাসা ভাগাভাগি করে থাকেন। ফলে ব্যক্তিগত নিরাপত্তা, মানসিক স্থিতি এবং পারস্পরিক বিশ্বাসের প্রশ্ন সামনে এসেছে।
বাংলাদেশি শিক্ষার্থী আহমেদ শরীফুল আলম ইশতিয়াক বলেন, পড়াশোনার চাপের মধ্যে অনেক সময় বাধ্য হয়ে অপরিচিত কারও সঙ্গে বাসা নিতে হয়, যা পরে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। নিরাপদ আবাসন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের জন্য যাচাইকৃত হাউজিং সহায়তা চালু করা দরকার।
ক্যালিফোর্নিয়ায় অবস্থানরত আরেক শিক্ষার্থী সালেহা ইভা মনে করেন, শুধু বাসস্থান নয়, রুমমেট নির্বাচনের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরামর্শ ও কাউন্সেলিং জরুরি। তার মতে, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য মূল্যায়ন, আচরণগত সমস্যা শনাক্তকরণ এবং বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা থাকলে অনেক সংকট আগেই মোকাবিলা করা সম্ভব।
ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসও ঘটনাটিকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, এই হত্যাকাণ্ড শুধু দুই পরিবারের নয়, পুরো বাংলাদেশি কমিউনিটির জন্য বেদনাদায়ক। তবে শিক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে সচেতন, সতর্ক এবং আইনগত সহায়তা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
ফ্লোরিডার ঘটনার পর শুধু বাংলাদেশি নয়, অন্যান্য দেশের শিক্ষার্থীরাও নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে পর্যালোচনা শুরু করেছেন। বিশ্ববিদ্যালয় এলাকায় নজরদারি বাড়ানো, জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা জোরদার করা, ছাত্রাবাসে নিরাপত্তা মানদণ্ড উন্নত করা এবং মানসিক স্বাস্থ্য সহায়তা বাড়ানোর দাবি উঠেছে।
এদিকে মামলার তদন্তে অভিযুক্ত রুমমেট হিশাম সালেহ আবুঘারবিয়েহকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তদন্তকারীদের তথ্যের ভিত্তিতে একটি ব্রিজসংলগ্ন এলাকা থেকে জাহিদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়। পরে অভিযুক্তের বাসা থেকে সংগৃহীত ডিএনএ নমুনার মাধ্যমে নাহিদা বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল, বিদেশে উচ্চশিক্ষা শুধু সুযোগের দরজা নয়, নিরাপত্তা ও মানসিক সুরক্ষার প্রশ্নও সমান গুরুত্বপূর্ণ। এখন প্রবাসী শিক্ষার্থীরা চাইছেন—এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন