ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জাইমা রহমানের সঙ্গে আপত্তিকর এআই নির্মিত ছবি পোস্ট করায় কলেজ ছাত্র আটক

ছবি : আটক শিক্ষার্থী মো. শাকিল আহমেদ (২৪) ওরফে ‘ছোট বাবু’

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে একটি আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, আটক হওয়া শিক্ষার্থীর নাম মো. শাকিল আহমেদ (২৪), যিনি স্থানীয়ভাবে ‘ছোট বাবু’ নামে পরিচিত। তিনি দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ এলাকার বাসিন্দা এবং ঢাকাতেজগাঁও কলেজ-এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি ছবি ও লেখা পোস্ট করেন। পোস্টে ব্যবহৃত ক্যাপশনে লেখা ছিল, “তারেক কাকু সব কার্ড ছাপিয়ে দিল খালি আমাদের বিয়ের কার্ড দিলো না ১. পরিবার কার্ড ২. তেল কার্ড ৩. খেলাধুলা কার্ড আরো কিছু কার্ড রেডি”। পোস্টটি পরে স্ক্রিনশট আকারে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পোস্টটি ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়।

পরবর্তীতে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফারুকের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান চালিয়ে বুধবার বিকেলে ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে শাকিল আহমেদকে আটক করে। এ সময় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টটি তদন্ত করে এর সত্যতা পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, প্রযুক্তির অপব্যবহার করে কারও সম্মানহানি ঘটানো হলে আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে গুরুতর অপরাধ হিসেবে দেখছেন, আবার কেউ প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সামগ্রিকভাবে, এআই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা ও দায়িত্বশীলতার প্রশ্নটি নতুন করে সামনে এসেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

জাইমা রহমানের সঙ্গে আপত্তিকর এআই নির্মিত ছবি পোস্ট করায় কলেজ ছাত্র আটক

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ