ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় হামিম সরদার নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের বামনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিম সরদার ভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব হাসামদিয়া গ্রামের বাসিন্দা হাসান সরদারের ছেলে। তিনি ভাঙ্গা কেএম কলেজের শিক্ষার্থী ছিলেন এবং কলেজ ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হামিম মোটরসাইকেল চালিয়ে মালিগ্রাম এলাকার দিকে যাচ্ছিলেন। পথে বামনকান্দা এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টার দিকে সার্ভিস লেনে দুর্ঘটনার খবর পাওয়া যায়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে ব্যাটারিচালিত যানবাহনের নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন