ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি: ফিলিং স্টেশন ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা

ছবি : ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি ফিলিং স্টেশন ম্যানেজারকে জরিমানা ২০ হাজার টাকা জরিমানা

 দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রশাসনের নির্দেশনা অমান্য করে নির্ধারিত ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি তেল বিক্রি এবং এর ফলে সৃষ্ট বিশৃঙ্খলার দায়ে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার সাধনা ফিলিং স্টেশনে পরিচালিত এক অভিযানে এই দণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় সেখানে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ গ্রাহকদের ভোগান্তি কমাতে ফিলিং স্টেশনগুলোতে নির্ধারিত ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রির নিয়ম চালু করা হয়েছে। কিন্তু অভিযোগ ওঠে, সাধনা ফিলিং স্টেশনে এই নিয়ম উপেক্ষা করে কার্ড ছাড়াই ব্যাপক পরিমাণ তেল বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে বেলা সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ্ রুবানা তানজিন। এ সময় তাকে সহায়তা করেন ঘোড়াঘাট থানার এসআই মো. নজরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তদন্তে দেখা যায়, ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল্লাহ আল মামুন ফুয়েল কার্ড ছাড়া প্রায় ১৫০০ থেকে ২০০০ লিটার জ্বালানি তেল বিক্রি করেছেন। এর ফলে স্টেশনে সাধারণ গ্রাহকদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং অনিয়মের সুযোগ তৈরি হয়।

অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময়ই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন বলেন, “জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। এই নিয়ম ভঙ্গ করে তেল বিক্রি করায় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, ভবিষ্যতে কেউ এ ধরনের অনিয়মে জড়িত থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি: ফিলিং স্টেশন ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ