ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লালপুরে ৫৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

ছবি : আটক মাদক ব্যবসায়ী

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল হোসেন (৩২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার চংধুপইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে রুবেল হোসেনকে আটক করা হলে তার দেহ তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুবেল হোসেন লালপুর উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতেও ছিলেন।

২১ এপ্রিল সকালে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প থেকে জানানো হয়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে লালপুর থানা-য় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান জোরদার করা হবে। স্থানীয় জনগণও এ অভিযানে সন্তোষ প্রকাশ করে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লালপুরে ৫৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল হোসেন (৩২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার চংধুপইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে রুবেল হোসেনকে আটক করা হলে তার দেহ তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুবেল হোসেন লালপুর উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতেও ছিলেন।

২১ এপ্রিল সকালে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প থেকে জানানো হয়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে লালপুর থানা-য় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান জোরদার করা হবে। স্থানীয় জনগণও এ অভিযানে সন্তোষ প্রকাশ করে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ