প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে পৌঁছেছেন তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টায় রাজধানীর গুলশান-এর বাসভবন থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে সড়কপথে রওনা হয়ে সকাল ১০টার দিকে তিনি বগুড়ায় পৌঁছান। দিনব্যাপী এই সফরে তিনি একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় তিনি বগুড়া সার্কিট হাউজে পৌঁছান। এরপর বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতি ভবনের ফলক উন্মোচন করেন এবং বিচার বিভাগীয় আধুনিকায়নের অংশ হিসেবে ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করেন।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় তিনি বগুড়া পৌর ভবনে যান। সেখানে দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে উন্নীত করার আনুষ্ঠানিক ঘোষণা ও উদ্বোধন করেন। দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, এ সফরে সিটি করপোরেশন ঘোষণার পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খননসহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন রয়েছে। আয়তন ও জনসংখ্যার দিক থেকে বগুড়া পৌরসভা দেশের বৃহত্তমগুলোর একটি হওয়ায় এই উন্নীতকরণ শহরের পরিকল্পিত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
দুপুরের কর্মসূচিতে প্রধানমন্ত্রী গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকায় শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করেন। এরপর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে স্থানীয়দের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। পাশাপাশি বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন প্রকল্পের উদ্বোধন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে তাঁর।
বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জনসভা শেষে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
সন্ধ্যায় ঢাকায় ফেরার পথে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে পুরো বগুড়া শহর তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন