ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিকেডি হাসপাতালে চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলার প্রধান আসামি মঈন উদ্দিন গ্রেফতার করেছে র‍্যাব-৬

ছবি : র‍্যাব-৬ কর্তৃক নড়াইল থেকে গ্রেফতার মঈন উদ্দিন (৪২)

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি হাসপাতালকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর চাঁদাবাজি মামলার প্রধান আসামি মঈন উদ্দিন (৪২)কে নড়াইল থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

নড়াইল জেলা প্রতিনিধি মেহেদী হাসান জানান, সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টার দিকে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়া থানার দাদনতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত মঈন উদ্দিন মফিজুর রহমানের ছেলে। তিনি মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

র‍্যাব সূত্র আরও জানায়, অভিযুক্ত মঈন উদ্দিনসহ অন্যান্য আসামিরা দীর্ঘদিন ধরে রাজধানীর শ্যামলীতে অবস্থিত CKD Hospital–এর একজন ভুক্তভোগীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ১০ এপ্রিল সকালে তারা শ্যামলীতে বাদীর বাসায় গিয়ে পুনরায় চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাদী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

এ ঘটনায় সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ অভিযানে অংশ নেয় র‍্যাব-৬ এর সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি দল।

গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকায় শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিকেডি হাসপাতালে চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলার প্রধান আসামি মঈন উদ্দিন গ্রেফতার করেছে র‍্যাব-৬

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি হাসপাতালকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর চাঁদাবাজি মামলার প্রধান আসামি মঈন উদ্দিন (৪২)কে নড়াইল থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

নড়াইল জেলা প্রতিনিধি মেহেদী হাসান জানান, সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টার দিকে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়া থানার দাদনতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত মঈন উদ্দিন মফিজুর রহমানের ছেলে। তিনি মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

র‍্যাব সূত্র আরও জানায়, অভিযুক্ত মঈন উদ্দিনসহ অন্যান্য আসামিরা দীর্ঘদিন ধরে রাজধানীর শ্যামলীতে অবস্থিত CKD Hospital–এর একজন ভুক্তভোগীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ১০ এপ্রিল সকালে তারা শ্যামলীতে বাদীর বাসায় গিয়ে পুনরায় চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাদী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

এ ঘটনায় সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ অভিযানে অংশ নেয় র‍্যাব-৬ এর সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি দল।

গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকায় শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ