চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ আলমগীর খান (৫৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টার দিকে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলমগীর খান দর্শনার মোবারকপাড়া গ্রামের বাসিন্দা। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়। এসময় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে সীমান্তের দিকে যেতে দেখে তাকে থামার সংকেত দেওয়া হয়। তবে তিনি সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করে।
পরবর্তীতে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের মোট ১০টি স্বর্ণের বার পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি মোবাইলফোনও জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন