নওগাঁর মান্দা উপজেলায় একটি সড়ক পাকাকরণ প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এ অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। রবিবার (১২ এপ্রিল) দুপুরে বালুবাজার মোড় থেকে হাটোর স্কুল মাঠ পর্যন্ত সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী স্থানীয় বাসিন্দারা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সড়কের কাজে স্বচ্ছতা ও মান নিশ্চিত করার দাবি জানান। স্থানীয়দের অভিযোগ, বালুবাজার মোড়–হাটোর স্কুল মাঠ সড়কের নির্মাণকাজে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে। তাদের দাবি, কাজ শুরুর পর থেকেই পর্যাপ্ত তদারকি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছামতোভাবে নির্মাণকাজ পরিচালনা করছে। ফলে অল্প সময়ের মধ্যেই সড়কটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে তারা মনে করছেন। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি উন্নয়ন প্রকল্প জনগণের সুবিধার জন্য হলেও মান বজায় না থাকলে তা টেকসই হবে না। তারা দ্রুত কাজের মান যাচাই, অনিয়ম তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে, প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আকলিমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও কাজ তদারকির দায়িত্বে থাকা ঠিকাদার মনিরুজ্জামান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, সিডিউল অনুযায়ী নির্ধারিত মান বজায় রেখেই কাজ করা হচ্ছে। স্থানীয়দের আনা অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেন এবং কিছু ব্যক্তির স্বার্থসংশ্লিষ্ট উদ্দেশ্যে এসব অভিযোগ তোলা হচ্ছে বলে মন্তব্য করেন। তবে তিনি স্বীকার করেন, কিছু টেকনিক্যাল সমস্যা থাকতে পারে, যা সমাধানের চেষ্টা চলছে। অন্যদিকে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মান্দা শাখার উপ-সহকারী প্রকৌশলী শাহিন আলম জানান, তাদের পর্যবেক্ষণে কাজ সিডিউল অনুযায়ী এবং মানসম্মত উপকরণ ব্যবহার করেই চলছে। তবে অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং সত্যতা পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় সড়ক নির্মাণকাজের স্বচ্ছতা ও গুণগত মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন