ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পুলিশের অভিনব কৌশলে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভাঙ্গা থানার এএসআই (নিঃ) মোঃ আতাউর রহমান কৃষকের ছদ্মবেশ ধারণ করে সফলভাবে এই অভিযান সম্পন্ন করেন।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামিকে ধরার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নানা কৌশল গ্রহণ করছিল। এর অংশ হিসেবে এএসআই আতাউর রহমান কৃষকের পোশাক পরে এলাকায় অবস্থান নেন। সুযোগ বুঝে তিনি আসামিকে শনাক্ত করে শান্তিপূর্ণভাবে আটক করতে সক্ষম হন।
গ্রেফতারের সময় স্থানীয়রা পুলিশের এই অভিনব কৌশল দেখে বিস্মিত হন। গ্রেফতারের পর উভয় পক্ষের মুখেই হাসি দেখা যায়, যা নির্দেশ করে কোনো সংঘর্ষ বা উত্তেজনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভাঙ্গা থানার এসআই মোঃ আফজাল হোসাইন ও এএসআই আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ভাঙ্গা থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল এবং মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চালান। এ সময় ভাঙ্গা থানাধীন পশ্চিম হাসামদিয়া এলাকা থেকে ভাঙ্গা জিআর-৩২৪/২৪ মামলার (মামলা নং-০৫, তারিখ: ০৪/০৯/২০২৪, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড) গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ কাউছার শেখ (৩৫), পিতা-মৃত দাউদ শেখকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে প্রয়োজনে এমন কৌশলগত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন