নড়াইলের কালিয়া উপজেলার নওয়াগ্রামে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করার অভিযোগে মোঃ পাভেল শেখ (৩০)কে আটক করেছে কালিয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তের বসতবাড়ি থেকে ২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার অকটেনসহ মোট ৪০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম এবং কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
উদ্ধারকৃত ৪০০ লিটার জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে কালিয়া পেট্রোল পাম্পে বিক্রির জন্য হস্তান্তর করা হয়েছে। বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করা হবে।
কালিয়া থানা পুলিশ জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অনুরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন