ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা: গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ চুন ফ্যাক্টরি

ছবি : প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় জেলা প্রশাসন পরিচালিত এক বিস্তৃত অভিযান অবৈধ গ্যাস সংযোগ ও চুন উৎপাদন নিয়ন্ত্রণের জন্য। আজ সোমবার (৬ এপ্রিল) দিনব্যাপী অনুষ্ঠিত এই অভিযানে প্রশাসন প্রায় ১০০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করেছে এবং ৬টি চুনের ভাট্টি ধ্বংস করেছে। অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহার করার দায়ে মোট ২৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানের প্রথম অংশে বাণিজ্যিক চুন ফ্যাক্টরি এবং তৎসংলগ্ন আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, বাণিজ্যিক গ্রাহকরা অনুমোদিত লোড অমান্য করে এবং অবৈধভাবে গ্যাস ব্যবহার করছিল। এসব স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় ১০০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলায় মোট ২৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

দিনের দ্বিতীয় অংশে ৪টি ভাট্টি বিশিষ্ট আরেকটি বড় চুন ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে প্রতি ঘণ্টায় প্রায় ৮,০০০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল। অভিযান চলাকালীন সময় অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসে কিলিং করে স্থায়ীভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি এক্সকাভেটর ও ফায়ার সার্ভিসের সহায়তায় চুন উৎপাদনের সকল ভাট্টি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সুনিম সোহানা। পুরো অভিযানটি সার্বিকভাবে সমন্বয় করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট জানান, সরকারি সম্পদের অপচয় রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা: গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ চুন ফ্যাক্টরি

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় জেলা প্রশাসন পরিচালিত এক বিস্তৃত অভিযান অবৈধ গ্যাস সংযোগ ও চুন উৎপাদন নিয়ন্ত্রণের জন্য। আজ সোমবার (৬ এপ্রিল) দিনব্যাপী অনুষ্ঠিত এই অভিযানে প্রশাসন প্রায় ১০০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করেছে এবং ৬টি চুনের ভাট্টি ধ্বংস করেছে। অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহার করার দায়ে মোট ২৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানের প্রথম অংশে বাণিজ্যিক চুন ফ্যাক্টরি এবং তৎসংলগ্ন আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, বাণিজ্যিক গ্রাহকরা অনুমোদিত লোড অমান্য করে এবং অবৈধভাবে গ্যাস ব্যবহার করছিল। এসব স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় ১০০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলায় মোট ২৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

দিনের দ্বিতীয় অংশে ৪টি ভাট্টি বিশিষ্ট আরেকটি বড় চুন ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে প্রতি ঘণ্টায় প্রায় ৮,০০০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল। অভিযান চলাকালীন সময় অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসে কিলিং করে স্থায়ীভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি এক্সকাভেটর ও ফায়ার সার্ভিসের সহায়তায় চুন উৎপাদনের সকল ভাট্টি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সুনিম সোহানা। পুরো অভিযানটি সার্বিকভাবে সমন্বয় করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট জানান, সরকারি সম্পদের অপচয় রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ