ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় চাঞ্চল্যকর রবিন হত্যা মামলার ৫ জন আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার

ছবি : প্রতিনিধি

বগুড়ার উত্তর চেলোপাড়া এলাকার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী, গত ৫ এপ্রিল রাতে ভিকটিম রবিন (২৭) তার প্রতিপক্ষদের দ্বারা পূর্ব শত্রুতার জের ধরে আক্রমণের শিকার হন। ঘটনার সময় তিনি বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া (বানিয়াপাড়া-নামাপাড়া) গ্রামের মিজানের বসতবাড়ীর সামনে মোস্তাফিজুর রহমানের পতিত জমিতে একা ছিলেন। হামলাকারীরা চাইনিজ কুড়াল, হকিস্টিক ও লাঠি ব্যবহার করে তাকে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর জখম করেন এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামীদের মধ্যে রয়েছে ১ নং আসামী মোঃ আরিফ (৩২), পিতা মোঃ বেলাল হোসেন; ২ নং আসামী মোঃ নিবির হোসেন (২৩), পিতা বেলাল হোসেন; ৩ নং আসামী মোঃ শামীম (২৫), পিতা আব্দুর রশিদ; ৪ নং আসামী মোঃ রবিন (২৭), পিতা মৃত শামসের আলী; এবং ৫ নং আসামী রুম আক্তার (২৮), পিতা আব্দুর রশিদ। এদের সকলের ঠিকানা ফুলবাড়ী দক্ষিণ বানিয়াপাড়া, ১৮ নং ওয়ার্ড, থানা-বগুড়া সদর। ঘটনার সঙ্গে জড়িত ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে এবং আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় ৩৬৪/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সূত্রে জানতে পারে যে পলাতক আসামীরা গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন সি বিচ এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এবং সদর কোম্পানী র‌্যাব-৭, চট্টগ্রামের যৌথ অভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ৭ এপ্রিল সন্ধ্যায় পতেঙ্গা থানাধীন সি বিচ এলাকায় অভিযান পরিচালনা করে।

এ অভিযানে ১ নং আসামী মোঃ আরিফ, ২ নং আসামী মোঃ নিবির হোসেন, ৩ নং আসামী মোঃ শামীম এবং ৪ নং আসামী মোঃ রবিনকে গ্রেফতার করা হয়। একই দিনে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ৫ নং আসামী রুম আক্তারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বগুড়ায় চাঞ্চল্যকর রবিন হত্যা মামলার ৫ জন আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ