বাংলার ঐতিহ্যকে লালন করে নড়াইল জেলার কালিয়া উপজেলায় আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস এবং কালিয়া থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী।
সভায় বাংলা নববর্ষ উদযাপনকে আনন্দঘন, বর্ণাঢ্য ও সুশৃঙ্খলভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি দপ্তরের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ ঐতিহ্যবাহী লোকজ মেলার আয়োজন করা হবে।
এছাড়া অনুষ্ঠানগুলোতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, উপজেলা প্রকৌশলী মোঃ আল-আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ বছরের বাংলা নববর্ষ উদযাপন হবে প্রাণবন্ত, নিরাপদ ও স্মরণীয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন