ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভারতে পাচারের পথে শিশুসহ ৮ জন উদ্ধার: দালাল চক্রের ২ সদস্য আটক

ছবি : জীবননগর থানা পুলিশের হাতে আটককৃত দালাল চক্রের ২ সদস্য

 সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার জীবননগরে আবারও সক্রিয় হয়ে উঠেছে মানবপাচার চক্র। ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের চেষ্টা চলাকালে চার শিশুসহ আটজন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই দালালকে আটক করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে জীবননগর থানা কমপ্লেক্সে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের।

উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দোহা মল্লিকপুর এলাকার বাসিন্দা। তারা হলেন- রাকিব মোল্লা (৩৭), তার স্ত্রী নাইস মিনা খানম (৩০), লিমন মোল্লা, সাথী খাতুন (২৫) এবং চার শিশু- রিহান, ফাতেমা (১০), ফারিয়া (২) ও ইসমাইল (১)।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন আগে অবৈধভাবে ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করতেন। প্রায় ৭-৮ মাস আগে তারা সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফিরে আসেন। তবে জীবিকার তাগিদে পুনরায় ভারতে যাওয়ার চেষ্টা করেন তারা।

এ উদ্দেশ্যে যশোরের মনিরামপুর এলাকার এক দালালের মাধ্যমে জীবননগরের বেনীপুর গ্রামের স্থানীয় দালালদের সঙ্গে যোগাযোগ করা হয়। দালালচক্রটি তাদের ভারতে ভালো কাজের আশ্বাস দিয়ে মোট ১ লাখ ৬০ হাজার টাকায় চুক্তি করে।

কিন্তু সীমান্তবর্তী এলাকায় নিয়ে গিয়ে তাদের ভারতে প্রবেশ করানোর পরিবর্তে কৌশলে নগদ টাকা, স্বর্ণালংকার ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় দালালরা। এ সময় ভুক্তভোগী রাকিব মোল্লাকে মারধর করা হয় বলেও জানা গেছে।

ঘটনার সংবাদ পেয়ে জীবননগর থানা পুলিশ দ্রুত অভিযান চালায়। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনা এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে জড়িত দুই দালাল- বেনীপুর মাঠপাড়া গ্রামের ইসরাফিল (৩২) ও উজ্জ্বল হোসেন (৪০)- কে আটক করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা পরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মানবপাচার চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।

সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই মানবপাচার চক্র সক্রিয়। দরিদ্র ও কর্মহীন মানুষকে টার্গেট করে তারা বিদেশে কাজের প্রলোভন দেখায়। অনেক ক্ষেত্রে এসব প্রতিশ্রুতি ভুয়া প্রমাণিত হয়, ফলে ভুক্তভোগীরা প্রতারণা, নির্যাতন ও আর্থিক ক্ষতির শিকার হন।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, “মানবপাচারচক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ যেন অবৈধভাবে বিদেশে যাওয়ার প্রলোভনে না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

এই ঘটনা আবারও প্রমাণ করে- অবৈধ পথে বিদেশে যাওয়ার ঝুঁকি কতটা ভয়াবহ হতে পারে। সচেতনতা বৃদ্ধি, আইনি পদক্ষেপ এবং প্রশাসনের কঠোর নজরদারিই পারে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আনতে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভারতে পাচারের পথে শিশুসহ ৮ জন উদ্ধার: দালাল চক্রের ২ সদস্য আটক

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ