বান্দরবানের নবাগত জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেছেন, পার্বত্য জেলা বান্দরবানের পর্যটন শিল্পের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। একটি সম্ভাবনাময় পর্যটন জেলা হিসেবে বান্দরবানকে আরও আধুনিক ও আকর্ষণীয় করে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন সক্রিয় ভূমিকা রাখবে বলে তিনি জানান।
রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বান্দরবান প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি এলাকা, যার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে হলে পরিকল্পিত উন্নয়ন জরুরি। তিনি সাংবাদিকদের কাছ থেকে জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং উন্নয়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “আমি শুধু প্রশাসক হিসেবে নয়, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবেও আপনাদের পাশে থাকতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় বান্দরবানকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।”
এ সময় তিনি জেলার বিশুদ্ধ পানির সংকট নিরসন, শহরের যানজট সমস্যা কমানো এবং স্বাস্থ্যখাতের উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক, মো. আবু তালেব, এস এম হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল মো. আশফাক, জয়া দত্ত।
এছাড়া বান্দরবান প্রেসক্লাব-এর সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, সাবেক সভাপতি ও দৈনিক সচিত্র মৈত্রী পত্রিকার সম্পাদক অধ্যাপক ওসমান গনি, সহ-সভাপতি মো. নাসিরুল আলম, দৈনিক নীলগিরি পত্রিকার সম্পাদক মো. মোজাম্মেল হক লিটনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন