ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে ফোর্ট মায়ার্সে দোকানকর্মী নিলুফার ইয়াসমিন নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার; অভিযুক্ত গ্রেপ্তার

আন্তর্জাতিক প্রতিনিধি
আন্তর্জাতিক প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে ফোর্ট মায়ার্সে দোকানকর্মী নিলুফার ইয়াসমিন নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার; অভিযুক্ত গ্রেপ্তার
ছবি : সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নিলুফার ইয়াসমিন (৪২) নামে এক বাংলাদেশি নারী দোকানকর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে শহরের একটি কনভেনিয়েন্স স্টোরের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহত নিলুফার ইয়াসমিন ফোর্ট মায়ার্সে অবস্থিত ‘ডিঅ্যান্ডডি কনভেনিয়েন্স স্টোর’-এর কর্মচারী ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের বোন। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি দুই মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন এবং প্রায় ছয় মাস আগে ওই দোকানে কাজ শুরু করেন।

দোকান মালিক প্রবাসী বিএনপি নেতা আরিফ আহমেদ আশরাফ এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার কয়েকদিন আগে এক ব্যক্তি দোকানে এসে এটিএম মেশিন থেকে টাকা তোলার চেষ্টা করেন। কিন্তু সঠিক পিন নম্বর দিতে না পারায় তিনি ক্ষুব্ধ হয়ে নিলুফার ইয়াসমিনকে গালাগালি করেন। তখন দোকানের অন্য এক স্প্যানিশ নারী কর্মী পরিস্থিতি শান্ত করেন।

এরই ধারাবাহিকতায় ঘটনার দিন ভোরে ওই ব্যক্তি আবার দোকানে এসে নিলুফারকে খুঁজতে থাকেন। সে সময় নিলুফার দোকানের ভেতরে দরজা বন্ধ করে ফজরের নামাজ আদায় করছিলেন।

হামলাকারী বাইরে দাঁড়িয়ে দোকানের সামনে পার্ক করা একটি গাড়ির কাঁচ হাতুড়ি দিয়ে ভাঙচুর শুরু করে। শব্দ শুনে নিলুফার দরজা খুলে বাইরে এসে তাকে প্রশ্ন করেন- “কী হয়েছে, এমন করছেন কেন?”

এ সময়ই হামলাকারী আকস্মিকভাবে তার ওপর হামলা চালায়। প্রথমে ঘাড় ও মাথায় আঘাত করলে নিলুফার মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারী তার মাথায় আরও কয়েকবার হাতুড়ি দিয়ে আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশকে খবর দেন। জরুরি সেবা পৌঁছানোর আগেই নিলুফার গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই প্রাণ হারান বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে রোবার্ট জোয়াসিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি পরিকল্পিত ছিল কিনা এবং অভিযুক্তের অতীত অপরাধের কোনো রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। ভিডিওতে দেখা যায়, হামলাকারী প্রথমে একটি গাড়ির কাঁচ ভাঙে এবং পরে নিলুফারের ওপর আক্রমণ চালায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয় বলেও জানানো হয়েছে।

এই নির্মম হত্যাকাণ্ডে ফোর্ট মায়ার্সের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, এলাকাটি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ হিসেবে পরিচিত ছিল এবং এমন নৃশংস ঘটনা আগে কখনো ঘটেনি।

দোকান মালিক আরিফ আহমেদ আশরাফ বলেন, “১৫ বছরের বেশি সময় ধরে এখানে ব্যবসা করছি। কখনো এমন ভয়াবহ ঘটনা দেখিনি। নিলুফার খুবই ভদ্র ও পরিশ্রমী ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”

এই ঘটনার পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে একা কাজ করা নারী কর্মীদের নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে। স্থানীয়রা দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে ফোর্ট মায়ার্সে দোকানকর্মী নিলুফার ইয়াসমিন নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার; অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ