ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় র‍্যাব-১২-এর অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫জন আটক, ট্রাক উদ্ধার

ছবি : প্রতিনিধি

র‍্যাব-১২-এর পৃথক ও যৌথ অভিযান পরিচালনায় আন্তঃজেলা গরু চোর চক্রের মূলহোতা সহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি কাজে ব্যবহৃত একটি ট্রাকও উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি ২০২৬-এ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর পাইকড়তলা এলাকার খামারী মোঃ রাসেল ইসলাম (৪০) এর খামার ‘পয়স্বিনী এগ্রো’ থেকে আসামী মোঃ জসিম উদ্দিন জুয়েল (৩৩) ও তার ৬-৭ সহযোগী মিলে ৫টি ষাঁড় গরু চুরি করে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ছিল প্রায় ১৬ লাখ টাকা। ভুক্তভোগী শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, মামলার তদন্তে সিপিএসসি বগুড়া ও র‍্যাব-১২ গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চক্রটি বগুড়া, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলায় সক্রিয় ছিল। তারা রাতের আঁধারে সিএনজি ও ট্রাক ব্যবহার করে গরু চুরি করে অজ্ঞাত স্থানে বিক্রি করত।

অভিযানের ধারাবাহিকতায় বগুড়ার শিবগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযানে মোঃ তারাজুল ইসলাম (৩০)মোঃ সজল মন্ডল (৩৯)-কে চুরির প্রস্তুতিকালে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আরও অভিযান চালিয়ে মোঃ সজিব মিয়া ওরফে টাইগার (৩০) এবং মোঃ শরিফুল (২৬)-কে গ্রেফতার করা হয়।

এরপর র‍্যাব-১২ ও র‍্যাব-৫, রাজশাহীর যৌথ অভিযানে রাজশাহী জেলার তানোর এলাকা থেকে চক্রের মূলহোতা মোঃ জসিম উদ্দিন জুয়েল (৩৩)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি কাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৮-৪৪১০) এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রধান আসামী জসিম উদ্দিন জুয়েলকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় এবং অপর চারজনকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়রা র‍্যাবের দ্রুত অভিযানকে স্বাগত জানিয়ে বলেছেন, “অপরাধীদের বিরুদ্ধে তৎপরতার কারণে এলাকায় গরু চুরি কমে আসবে এবং কৃষকরা স্বস্তি পাবেন।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বগুড়ায় র‍্যাব-১২-এর অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫জন আটক, ট্রাক উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ