ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মুকসুদপুরে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ছবি : প্রস্তুতি সভা

গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ‘বিজয়’ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার মো. মিজানুর রহমান

এছাড়াও সভায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাইম। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সভায় পহেলা বৈশাখকে বরণ করে নিতে দিনব্যাপী বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলাসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। তবে প্রশাসন বিশেষভাবে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন।

ইউএনও মাহমুদ আশিক কবির জানান, অনুষ্ঠান চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক টিম মোতায়েন থাকবে। এতে কোনো ধরনের বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রোধ করা হবে।

মুকসুদপুরে এ আয়োজনকে ঘিরে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা স্থানীয় মানুষদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মুকসুদপুরে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ