ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, মাঠে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬

চুয়াডাঙ্গায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, মাঠে লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের গৃহবধূ জোবেদা খাতুনকে (৪৫) শুক্রবার এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর গোপালপুর মাঠে ফেলে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আকতার হোসেন জানান, সকালে ঘাস কাটতে বাড়ি থেকে বের হওয়ার পর জোবেদা খাতুন আর ফিরে আসেননি। পরিবারের উদ্বিগ্ন সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে স্থানীয়রা গোপালপুর মাঠে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। সেই সময় তাঁর হাত ও মুখ বাঁধা ছিল। সন্ধ্যায় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

নিহত জোবেদা মৃত তুফান হোসেনের স্ত্রী এবং দলিয়ারপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ধর্ষণের পর অথবা ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসীর ধারণা। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিনও ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হত্যাকারীদের পরিচয় ও মামলার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, মাঠে লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের গৃহবধূ জোবেদা খাতুনকে (৪৫) শুক্রবার এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর গোপালপুর মাঠে ফেলে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আকতার হোসেন জানান, সকালে ঘাস কাটতে বাড়ি থেকে বের হওয়ার পর জোবেদা খাতুন আর ফিরে আসেননি। পরিবারের উদ্বিগ্ন সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে স্থানীয়রা গোপালপুর মাঠে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। সেই সময় তাঁর হাত ও মুখ বাঁধা ছিল। সন্ধ্যায় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

নিহত জোবেদা মৃত তুফান হোসেনের স্ত্রী এবং দলিয়ারপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ধর্ষণের পর অথবা ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসীর ধারণা। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিনও ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হত্যাকারীদের পরিচয় ও মামলার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ